বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে সিঙ্গাপুরের হাইকমিশনার বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিবকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সামনের দিনগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রুহুল কবির রিজভীও একই আশাবাদ ব্যক্ত করেন। বিশ্বস্ত কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
উক্ত সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং, সিঙ্গাপুরের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাউথ এশিয়া ও সাব সাহারা আফ্রিকান ডিরেক্টরেট এর কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান, বিএনপি'র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সাবেক প্রেস সচিব ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা তারিক চয়ন।
বিভি/এজেড













মন্তব্য করুন: