• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনের নামে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: ইশরাক হোসেন

প্রকাশিত: ১৯:২৪, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:২৫, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শ্রমিক আন্দোলনের নামে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: ইশরাক হোসেন

শ্রমিক আন্দোলনের নামে একটি মহল নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সরকারকে রুখে দিতে পারবে না। অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, ভবিষ্যতেও সেভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

বুধবার (৪ নভেম্বর) অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ইশরাক হোসেন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, কেউ যদি মনে করেন, ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন করতে চাইলে আগামী পাঁচ বছর অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস মরহুম সাদেক হোসেন খোকার সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত