‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই’
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশে বেড়েই চলছে ঝড়, বন্যাসহ নানা দুর্যোগ। প্রতিনিয়ত নানা ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রান্তিক মানুষ, যা বাড়াচ্ছে দারিদ্র্য। এসব ক্ষতি কাটিয়ে জলবায়ু দুর্গত অঞ্চলের মানুষকে সমাজের মূল স্রোতে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থা। কিন্তু সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত সফলতা মিলছে না এসব উদ্যোগেও। তাই দুর্যোগ ঝুঁকি কমানো ও জলবায়ু অভিযোজনে সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের বিকল্প নেই।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৮:০৮