চট্টগ্রামে ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা
ছবি:মুহাম্মদ মানিক আবদুল্লাহ
চট্টগ্রামের রাউজানে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় ভাত খাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে।
এ ঘটনায় একই দলের প্রতিপক্ষের লোকজন জড়িত বলে সন্দেহ নিহতের পরিবারের। নিহতের নাম মুহাম্মদ মানিক আবদুল্লাহ। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মানিক আবদুল্লাহ।
তার ভাই সাকিল আহমেদ জানান, একই দলের প্রতিপক্ষের কিছু নেতা-কর্মী তার ওপর তিন মাস আগেও হামলা করেছিলো। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বিভি/এআই



মন্তব্য করুন: