• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৭, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুস্মিতা দেবনাথ (৭) ও রিয়া দাশ (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে এই ঘটনা ঘটে।

রিয়া দাশ নামাজগড় গ্রামের প্রয়াত উত্তম দাশের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ একই এলাকার রাম প্রসাদ দেবনাথের মেয়ে। তারা উভয়ই নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত রিয়া দাশের কাকা সুদর্শন দাশ জানান, রিয়ার মা ভারতী দাশ দুপুরে রিয়া ও সুস্মিতাকে নিয়ে প্রতিবেশী আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসলের উদ্দেশ্যে বের হয়। তিনি শিশু দুটিকে পুকুর পাড়ে রেখে বাড়ি কাপড় আনতে যান। অল্প কিছুক্ষণ পর সেখানে ফিরে এসে তিনি রিয়া ও সুস্মিতাকে দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পাশাপাশি তাদের মরদেহ সমাধি দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: