• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

যেসব সচেতনতায় হাম থেকে বাঁচতে পারে আপনার শিশু

প্রকাশিত: ২১:০০, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
যেসব সচেতনতায় হাম থেকে বাঁচতে পারে আপনার শিশু

ভাইরাল রোগ হামের কবলে অকালে ঝরছে নিস্পাপ শিশুদের প্রাণ। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, হাসপাতালে কাতরাচ্ছে শত শত শিশু। 

সাধারণত দেশে হামের টিকা দেওয়া হয় নয় মাসের বেশি বয়সী শিশুদের। কিন্তু এবার হাম আক্রান্ত এবং প্রাণ হারানো শিশুদের বড় অংশই নয় মাসের কম বয়সী। হঠাৎ কেন হাম তার চরিত্র পরিবর্তন করলো তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

হাম উচ্চ সংক্রামক একটি ভাইরাস। এর জীবানু বাতাসে দুই ঘণ্টার বেশি সময় বেঁচে থাকতে পারে। প্রতিজন রোগীর মাধ্যমে ছড়াতে পারে অন্তত ১৮ থেকে ২০ জনের শরীরে। তাই করোনা ভাইরাসের সময়ের মতো পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া এবং আক্রান্তদের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ চিকিৎসকদের। আক্রান্ত শিশুদের কোনোভাবেই স্কুলে না পাঠাতেও বলছেন চিকিৎসকরা।

হাম আক্রান্তের লক্ষণ দেখা গেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু হামের টিকাই নয়, শিশুদের জন্য নির্ধারিত সকল টিকা যথাসময়ে দিতেও জোর দিয়েছেন চিকিৎসকরা।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত