• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

ফাইল ছবি

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে দিবাগত ভোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহতের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, তিন জনের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। সেহরির সময় ডাকাতির খবর এলাকায়  ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া দুইজনকে মারধর করেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ছিনতাইকারী দলের আরেক সদস্য পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বিভি/এআই

মন্তব্য করুন: