রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে কাজ করছি: সুলতান সালাউদ্দিন টুকু
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকে জেলা পর্যায়ে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। দুধ, ডিম ও মাংস সুলভ মূল্যে বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ কমানো হবে।
তিনি আরও বলেন, আমার অঙ্গীকার অনুযায়ী আমি টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে কাজ করবো। রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষ স্বস্তিতে ইবাদত করতে পারে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: