• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

অসহায়-দরিদ্রদের ইফতার সামগ্রী দিলো খাগড়াছড়ি প্রেসক্লাব

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪২, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
অসহায়-দরিদ্রদের ইফতার সামগ্রী দিলো খাগড়াছড়ি প্রেসক্লাব

খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ ক্লাবের নেতৃবৃন্দ।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ছোলা, তেল, মুড়ি, পিয়াজ, আলু ও সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। ইফতার সামগ্রী পেয়ে উপস্থিত অসহায়রা ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: