২ ঘণ্টা কমলো মার্কেট-দোকানপাট খোলা রাখার সময়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুবিধা দেওয়া হয়েছিল। তবে উৎসব শেষ হওয়ায় শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। এ কারণে আজ থেকে দোকানপাট ও মার্কেট বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।
চলতি বছর সরকার বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার জন্য কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে। সবশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দোকাটপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ার কারণে আজ থেকে আবার আগের সময়সূচি কার্যকর হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিলো, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম বহাল থাকবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: