• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

আগুনে পুড়ে গেছে গোয়ালঘর, ৪ লক্ষাধিক টাকার ক্ষতি কৃষকের 

গাইবান্ধা প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৪, ৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আগুনে পুড়ে গেছে গোয়ালঘর, ৪ লক্ষাধিক টাকার ক্ষতি কৃষকের 

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে গোয়ালঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটেছে। এই আগুনে দুইটি গরু, গোয়াল ঘর, ঘরের মধ্যে থাকা মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের আসাদুল ইসলাম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। হঠাৎ গভীর রাতে পাশের বাড়ীর লোকজন আগুন লেগেছে বলে তাকে ডাকাডাকি করতে থাকে। আসাদুল ঘুম থেকে উঠে দেখেন তার গোয়ালঘরে থাকা বৈদ্যুতিক মিটারে আগুন লেগেছে।

দ্রুত আগুন পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে গোয়ালঘর, ভেতরে থাকা দুইটি গরু পুড়ে ছাই হয়। এছাড়াও ঘরের মধ্যে থাকা মালামালসহ আনুমানিক ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার বিষয়টি বিদ্যুৎ অফিসে অবগত করলে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত