• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ইরানে মার্কিন-ইসরাইল যৌথ হামলা

১৪টি দেশ থেকে নাগরিকদের দ্রুত সরে যেতে বললো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৬:২৬, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
১৪টি দেশ থেকে নাগরিকদের দ্রুত সরে যেতে বললো যুক্তরাষ্ট্র

ইরানের সাথে সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি বেশ ঝুঁকির মুখে রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে।

কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে “গুরুতর ঝুঁকির” কারণে পররাষ্ট্র দফতর আমেরিকান নাগরিকদেরকে “যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহনব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে” এই ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।

এই দেশগুলোর মধ্যে রয়েছে– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: