দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৮
চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ এবং অপর একটি বাস টিলারে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এতে আরও কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া জলুরদিঘী পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশে খড় পোড়ানোর কারণে এলাকা অন্ধকার হয়ে গেলে দুটি ঈগল বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপর অপর একটি মারসা পরিবহনের বাস রাস্তার পাশে রাখা পিলারে ধাক্কা মারে এবং দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, দুর্ঘটনার শিকার তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে এবং গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: