• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপন

প্রকাশিত: ১২:০২, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপন

দক্ষিণ চট্টগ্রামের প্রায় ২০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করা হয়েছে। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবের সাথে মিলিয়ে এই ঈদ উৎসব পালন করেছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাড়ে নয়টায় চন্দনাইশ কাঞ্চননগর জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ ময়দানে মাওলানা শাহ সূফি মুহাম্মদ আলী শাহ্ এর ইমামতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

সকাল থেকে নামাজ শেষে এসব গ্রামে ঈদ উদযাপন করেন ছিল-ছিলায়ে আলীয়া জাঁহাগিরিয়া তরিকার ভক্তরা। 
মমতাজিয়া দরবারের মাওলানা মো. মতি মিয়া মনসুর জানান, বৃহস্পতিবার ৩০ রোজা পূর্ণ হয়েছে। দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাব অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ সব ধর্মীয় রীতিনীতি পালন করে আসছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: