• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

খেলতে গিয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রতিনিধি গাইবান্ধা

প্রকাশিত: ২২:২০, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
খেলতে গিয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রতীকী ছবি

গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার চুনিয়াকান্দি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- চুনিয়াকান্দি গ্রামের রবিন চন্দ্রের ছেলে অপূর্ব সরকার (৫) এবং একই গ্রামের নসচ চন্দ্রের ছেলে অনুরোদ্ধ চন্দ্র (৬)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের মন্দির চত্বরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল অপূর্ব ও অনুরোদ্ধ। খেলার একপর্যায়ে তারা প্লাস্টিকের বোতলে পানি আনতে মন্দিরের সংলগ্ন খালের পাড়ে যায়। সেখানে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, খেলার সময় পানি আনতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত