• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

এবার শিশু ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১৯:১১, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
এবার শিশু ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

ছবি: মাসুদুর রহমান মাসুদ (সংগৃহীত)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকালে উপজেলার চরসগুনা এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতার মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার চাচা শ্বশুরের বাড়িতে যান। এই সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। এ কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন শিশুটিকে। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে।

এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন। বুধবার বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের  চরসগুনা এলাকার থেকে মাসুদকে গ্রেফতার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, আমি এবং এই মামলার তদন্ত কর্মকর্তা আজ বিকালে মাসুদকে মেলান্দহ উপজেলার  চরসগুনা এলাকা থেকে গ্রেফতার  করে থানায় এনেছি। আগামীকাল বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত