ধরা পড়লো চলতি বছরের সবচেয়ে বড় কোরাল, ওজন কত?
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফারুক মাঝি (৫৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। এটি এই মৌসুমের সবচেয়ে বড় কোরাল।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় মাছটি কুয়াকাটার মাছ বাজারে আনা হয়। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে মাছটি নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৬৪৫ টাকায় কিনে নেন।
এর আগে গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সমুদ্রের ৭ নম্বর এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে।
মৎস্য সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে এ উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরাল মাছের মধ্যে এটিই সবচেয়ে বড়।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেরা গভীর সমুদ্রে জাল ফেলতে পারলে আরও বেশি ওজনের এবং বেশি পরিমাণ মাছ ধরা সম্ভব।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: