টেকনাফে ১১৮ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদফতর যৌথভাবে অভিযান চালিয়ে যৌথ অভিযানে ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় দু্ইটি গুদাম তল্লাশি করে ৬০ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল ও ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের মূল্য ১১৮ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত অবৈধ জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে।
বিভি/এআই



মন্তব্য করুন: