• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

৯ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ০৯:৩০, ৯ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
৯ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রবিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, দুর্ঘটনা এড়াতে রবিবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।

তিনি আরও জানান, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন যানবাহনের চাপ কমে গেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: