• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

স্ত্রীসহ ছোট সাজ্জাদকে ২ মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত

প্রকাশিত: ১৬:৩৮, ১৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
স্ত্রীসহ ছোট সাজ্জাদকে ২ মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত

১৯ মামলার আসামি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ নামে পরিচিত সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে দুইটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।  

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে  শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন। এসময় রাজশাহী কারাগার থেকে সন্ত্রাসী সাজ্জাদ ও ফেনি কারগার থেকে তার স্ত্রী তামান্না ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ফজলে রাব্বী হত্যা ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব মামলায় গত রবিবার তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছিলো। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কারাগারে এবং তামান্না ফেনী কারাগারে বন্দী রয়েছেন।

গত ১৫ মার্চ ঢাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ও ১০ মে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেফতার করে পুলিশ।

বিভি/এসজি

মন্তব্য করুন: