• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা: প্রধান আসামিসহ ৭ জন ৮ দিনের রিমান্ডে

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৩, ১ মার্চ ২০২৬

আপডেট: ১৪:০৩, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা: প্রধান আসামিসহ ৭ জন ৮ দিনের রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার ৭ আসামির ৮দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ মার্চ) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (২য়) মো: মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। 

এর আগে গত শুক্র ও শনিবার দুইদিনে ৭ আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। সকাল সাড়ে ১১টায় নরসিংদী জজ কোর্টের ২য় জুডিশিয়াল আদালতে তোলা হয় গ্রেফতারকৃত ৭ আসামিকে। বাদী পক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী আদালতে দাঁড়ালেও আসামি পক্ষের কোন আইনজীবী দাড়ায়নি।

এর আগে ভারকে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে শুক্রবার দিবাগত রাতে নূরা এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

এই নিয়ে কিশোরীর মা ফাহিমা বেগমের দায়ের করা মামলায় ৯ জন আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে ২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে কিশোরী আমিনার বাবার কাছ থেকে নূরার নেতেৃত্বে একটি চক্র তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজহারের প্রেক্ষিতে ধর্ষণের সাথে সরাসরি জড়িত ৪জন এবং বিচার কার্যে সহায়তাকারী সাবেক মেম্বারসহ ৩জন নিয়ে মোট ৭ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকী দুই পলাতক আসামীকেও দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত