• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর 

প্রকাশিত: ১৮:৪৯, ১৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর 

ছবি: সংগৃহীত

উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় দেন। 

এর আগে বিকেল ৫টার পর ডিবি অফিস থেকে আনিস আলমগীরকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল (রবিবার) সন্ধ্যায় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
 

 
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত