• NEWS PORTAL

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত: ১৯:২৭, ১৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। 

তিনি বলেন, জুলাই-আগস্টে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। শুনানি শেষে ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

উল্লেখ্য, নানক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন। আর তাপস ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র।

বিভি/টিটি

মন্তব্য করুন: