• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন 

প্রকাশিত: ১৬:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন 

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত ‘নির্বাচনী আবেদনপত্র’ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ ট্রাইব্যুনালের দায়িত্বে রয়েছেন বিচারপতি মো. জাকির হোসেন। তার নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন শুনবেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় দেখা যায়, অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি এ বেঞ্চে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (২০০১ সালের সংশোধনীসহ) অনুযায়ী দায়ের করা নির্বাচনী আবেদনপত্র গ্রহণ ও শুনানি করা হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রুল ও স্থানান্তরিত মামলাগুলোরও নিষ্পত্তি করা হবে।

আইন অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে নির্বাচনি অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: