• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষার্থীদের ভাতা দেয়ার সুসংবাদ দিলো সরকার, অনলাইনেই করা যাচ্ছে আবেদন

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শিক্ষার্থীদের ভাতা দেয়ার সুসংবাদ দিলো সরকার, অনলাইনেই করা যাচ্ছে আবেদন

নতুন সরকারের অধীনে সুসংবাদ পাচ্ছেন দেশের শিক্ষার্থীরা। দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ভাতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই মধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে অনলাইনেই।

যুব ও ক্রীড়া  মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করতে আবেদন আহ্বান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সদস্যদের জাতীয় ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে অনলাইন আবেদন আহ্বান করা হয়েছে।

আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যাবে।

জাতীয় ক্রীড়া ভাতা আবেদন লিংক: sports-allowance.online.info.bd
ক্রীড়া শিক্ষা বৃত্তি আবেদন লিংক: sports-edu.online.info.bd

বিভি/এজেড

মন্তব্য করুন: