শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুল ও পিএসের বিরুদ্ধে দুদকে আবেদন
আট মাসে অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ সাব-রেজিস্ট্রার বদলি করে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে এই আবেদন করেছেন ব্যারিস্টার সরোয়ার হোসেন।
বুধবার (৮ এপ্রিল) দুর্নীত দমন কমিশনে (দুদক) এ আবেদন করা হয়। বিষয়টি ব্যারিস্টার সরোয়ার হোসেন নিজেই নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয় যে, অন্তর্বর্তী সরকারের আমলের আট মাস আইন মন্ত্রণালয়ে শুধু সাব-রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শতকোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি এমন অভিযোগও তুলেন আবেদনকারী আইনজীবী।
এছাড়াও পত্রিকায় প্রকাশিত হয়, বদলির নীতিমালা অনুযায়ী সাব-রেজিস্ট্রার পদে বদল পদায়নে নীতিমালার তোয়াক্কা করা হয়নি।
বিভি/এসজি



মন্তব্য করুন: