মঙ্গল বা আনন্দ নয়, পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন যে নাম দিলো সরকার
ফাইল ছবি
বাংলা বর্ষবরণের উৎসব পহেলা বৈশাখ। শোভাযাত্রার মাধ্যমে এটা বরণ করা হয় দীর্ঘদিন থেকে। কখনো আনন্দ শোভাযাত্রা, কখনোবা মঙ্গল শোভাযাত্রা নামে এই উৎসব পালন হয়ে আসছে। তবে এই দুটি নাম ছাড়া নতুন একটি নাম দিয়েছে সরকার।
রবিবার (৫ এপ্রিল) বৈশাখ উযাপন নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী নতুন এই নাম দেন।
তিনি বলেন, আমরা বিভাজন বা সংঘাত চাই না। আমরা পহেলা বৈশাখের উদযাপন নাম নিয়ে সঙ্কট তৈরি করতে চাই না। আমাদের সিদ্ধান্ত হলো আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়। এটার নাম হবে বৈশাখী শোভাযাত্রা।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির ঐতিহাসিক ঐতিহ্য। নানা আয়োজনে অতীত থেকেই এটা দেশে পালন করা হচ্ছে। হাজার বছরের পুরনো পহেলা বৈশাখের শোভাযাত্রা নিয়ে নানা মত-দ্বিমত রয়েছে। এরশাদের সময়ে এটা আনন্দনযাত্রা, আবার আওয়ামী লীগের সময়ে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।
গত বছরের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভযাত্রা করেছে। আনন্দ আর মঙ্গলের পার্থক্য নেই। আপাত দৃষ্টিতে এসব নিয়ে আলোচনা-সমলোচনার কিছু নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। আমরা এটার নাম দিয়েছি বৈশাখী শোভাযাত্রা।
সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, আমার ইউনেস্কো কে জানিয়ে দেব- এটার নাম হবে এখন বৈশাখী শোভাযাত্রা।
বিভি/এজেড



মন্তব্য করুন: