• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে মামলার রায় আজ

প্রকাশিত: ০৮:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে মামলার রায় আজ

জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ সাত নেতার বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।

এর আগে গত ১৭ আগস্ট মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষ হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২। তার আগে গত ২ আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন জানায়, মামলায় অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে তারা। একই সঙ্গে প্রত্যেক আসামির সর্বোচ্চ শাস্তিও প্রত্যাশা করেছে রাষ্ট্রপক্ষ।

মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইনান।

মামলার সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: