শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। এসময় মৎস্য শিকারের সরঞ্জামসহ দুইটি ট্রলার জব্দ করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরেন বনবিভাগের সদস্যরা। এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর গ্রামের জামাল হওলাদার (৩২), মো. কালু (৪৮), ফরহাদ (৩০), মো. ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মো. হানিফ হাওলাদার (৪০), রাজীব হাওলাদার, ইব্রাহিম (৩৫), মহিপুর গ্রামের মো. ছোমেদ (৪৫), চাপলি গ্রামে মো. রাসেল (৩০), তালতলী থানার তালতলী গ্রামের ইসমাইল (৩৫), পটুয়াখালী সদরের দক্ষিণ বড়বিঘা গ্রামের মো. শরিফ মিয়া (৪৮) ও বাগেরহাটের মোল্লাহাটের কোদালীয়া গ্রামের মো. শফিকুল খান (২০)।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় কয়েকজন জেলে বনবিভাগের অনুমতি ছাড়া অবৈধভাবে মাছ আহরণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখানে থাকা দুইটি ট্রলার থেকে দড়ি, বড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং ১০ কেজি শিকার নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়। একই সাথে সেখান থেকে উক্ত ২২ জেলেকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: