• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে থেকে ছিনতাইকৃত মালামাল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।  

বুধবার (১৬ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, ছিনতাইকারীদের রাজধানীর একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৩০ আগস্ট এ ঘটনায় শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিনা পারভীন। তিনি বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন: