• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

‘বি কোম্পানি’র সদস্য ও শীর্ষ সন্ত্রাসী ডালিম এসআরবির জালে ধরা

প্রকাশিত: ০০:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০১:১৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘বি কোম্পানি’র সদস্য ও শীর্ষ সন্ত্রাসী ডালিম এসআরবির জালে ধরা

খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানি গ্রুপের সদস্য ডালিমকে ২ সহযোগীসহ আটক করেছে এসআরবি। 

বৃহস্পতিবার (১৭ মেপ্টেম্বর) রাতে লবণচরা থানা এলাকার আমতলা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

আটক ডালিমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। 

এসআরবি'র দায়িত্বশীল সূত্র এসব তথ্য দিয়ে জানায়, ডালিমের দুই সহযোগী রানা ও নয়নকে আটক করা হয়েছে। এ সময় তাদের আরেক সহযোগী পালিয়ে যায়। আমতলা এলাকার একটি বাড়িতে ইয়াবা সেবনের সময় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: