• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আদালত থেকে হাতকড়াসহ পালিয়েও শেষ রক্ষা হলো না আসামির

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আদালত থেকে হাতকড়াসহ পালিয়েও শেষ রক্ষা হলো না আসামির

কুমিল্লা আদালতে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামিকে সোপর্দ করার সময় পুলিশের কাছ থেকে কৌশলে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে শেষ রক্ষা হয়নি। প্রায় দুই ঘণ্টা পর নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ এলাকা থেকে তাকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া আসামির নাম রুবেল। তিনি নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ এলাকার বাসিন্দা। নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট থানা থেকে রুবেলকে কুমিল্লা আদালতে সোপর্দ করতে নিয়ে আসে পুলিশ। আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যান তিনি। 

এরপর তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর নাঙ্গলকোটের বক্সগঞ্জ এলাকা থেকে রুবেলকে পুনরায় গ্রেফতার করা হয়। পরে তাকে আবার কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে। 

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, আসামির সঙ্গে পুলিশ সদস্য মাহবুবসহ কয়েকজন ছিলেন। কৌশলে পালিয়ে গেলেও দ্রুত অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: