• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

রাজধানীতে মাদকসহ আটক ৪২

প্রকাশিত: ১১:৩৭, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
রাজধানীতে মাদকসহ আটক ৪২

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটককৃতদের কাছ থেকে দুই হাজার ৩৮১পিস ইয়াবা, ৪২৪ গ্রাম ৪৩০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপি‘র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এসব তথ্য জানিয়েছেন।

আটককৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: