৮ ব্যাংক থেকে একদিনেই ১২৩ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে একদিনেই একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ১২৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ (সোমবার ২৩ ফেব্রুয়ারি) প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।
চলতি ফেব্রুয়ারি মাসে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৮ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ হাজার ৩৮১.৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে।
সূত্র জানায়, টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এ ডলার ক্রয় করেছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: