• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

এলএনজি-এলপিজি নিয়ে দেশে এলো আরও দুই বিদেশি ট্যাংকার

প্রকাশিত: ১৩:০৬, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
এলএনজি-এলপিজি নিয়ে দেশে এলো আরও দুই বিদেশি ট্যাংকার

নাইজেরিয়া ও চীন থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে দেশে এসেছে আরও দুটি ট্যাংকার। রবিবার (৫ এপ্রিল) এই ট্যাংকার দুটি দেশের বন্দরগুলোতে পৌঁছায়। সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বর্তমানে এই ট্যাংকারগুলোর থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে। নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা "কুল ভয়েজার" নামের ট্যাংকারটি ৫ এপ্রিল মহেশখালী বন্দরে পৌঁছায়। ৮ এপ্রিলের মধ্যে এই ট্যাংকারটি থেকে জ্বালানি খালাস শেষ হবে বলে জানা গেছে।

এছাড়া, চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে এসে পৌঁছেছে।

এছাড়া, গত শুক্রবার রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি ডিজেলবাহী ট্যাংকার দেশে পৌঁছায়। বর্তমানে ওই ট্যাংকার থেকে জ্বালানি খালাস চলছে।

গত ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামক ট্যাংকারটি চট্টগ্রামের ভাটিয়ারীতে জ্বালানি খালাস করার পর ফিরে গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেয়া হচ্ছে। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এখন পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি, এলএনজি সহ বিভিন্ন জ্বালানি নিয়ে অন্তত ৩৬টি জাহাজ দেশের বন্দরে পৌঁছেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: