চাল-আটা-ময়দার দাম বাড়ছেই, সবজি কিনতেও নাভিশ্বাস ক্রেতাদের
কমছেইনা পোলাওর চাল এবং আটা-ময়দার দাম। পণ্যভেদে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে এসবের দাম। ক্ষোভ বাড়ছে সাধারণ ক্রেতাদের মাঝে। তারা বলছেন নজরদারি না থাকায় সিন্ডিকেট ব্যবসায়ীরা ইচ্ছেমতো বাড়াচ্ছেন এসব নিত্যপণ্যের দাম। ৭০ থেকে ৮০ টাকার নিচে মিলছেনা বেশিরভাগ সবজিও। জ্বালানির দাম বাড়ায় পরিবহণ ব্যয় বাড়ার অজুহাত তাদের।
সরকারি ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারগুলোতে বাড়তি ভিড় না থাকলেও ক্রেতা সমাগম ছিলো চোখে পরার মতো। ডালি ভরা সবুজ সবজির সমারোহ থাকলেও বাড়তি দামে সেসব কেনা দুরহ হয়ে উঠছে সাধারণ ক্রেতাদের। টমেটো ১২০ টাকা, শিম ৭০ টাকা ছাড়াও বেশিরভাগ সবজিই কিনতে গুনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।
এতো দামে সবজি কিনতে নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের। বিক্রিতেরা অজুহাত দেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির।
এদিকে, আটা ময়দার দাম বাড়ছেই। দুই কেজি আটা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১২০ টাকা। আর ১২০ টাকা কেজি পোলাও চালের দাম এক লাফে বেড়ে ২২০ টাকা হওয়ায় হতবাক ক্রেতারা।
অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। ব্রয়লার ১৭০ টাকা কেজি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি।
বিভি/এসজি













মন্তব্য করুন: