টানা ৮ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও সপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধ থাকার পর, হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি শুরু হয়েছে। আমদারি-রফতানি শুরু হওয়ায় বন্দর এলাকায় কর্মচঞ্চলতা ফিরে আসতে শুরু করছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় ভারতীয় পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। আমদানি-রফতানি শুরু হওয়ায় বন্দরের শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগদান করেন।
আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকার পর, আজ শনিবার সকাল থেকে আবারও দুই দেশে মাঝের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়াও সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীকরা বন্দরে এরাকায় আসতে শুরু করেছে । এতে বন্দর এলাকায় যেন প্রাণচঞ্চলতা ফিরে পেয়েছে। সকাল থেকে বাংলা ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
বিভি/এআই













মন্তব্য করুন: