• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

উত্তপ্ত শাকসু: ছাত্রদলের কর্মসূচির প্রতিবাদে শাবি ক্যাম্পাসে আন্দোলন

সিলেট ব্যুরো

প্রকাশিত: ১৭:১১, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:১১, ১৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
উত্তপ্ত শাকসু: ছাত্রদলের কর্মসূচির প্রতিবাদে শাবি ক্যাম্পাসে আন্দোলন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শাকসু নির্বাচন বাতিলসহ বিভিন্ন দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। রবিবার সকাল থেকে ইসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা শাকসু নির্বাচন স্থগিত ও কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানায়।

অন্যদিকে ছাত্রদলের এই কর্মসূচির প্রতিবাদে শাবি ক্যাম্পাসে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা শাকসু নির্বাচন পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ২০ জানুয়ারি আয়োজনের দাবি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করছে। শিক্ষার্থীদের অভিযোগ, বারবার নির্বাচন পেছানোর চক্রান্ত করা হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।

এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, সকল বাধা ও চাপ উপেক্ষা করে আগামী ২০ জানুয়ারি নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত