• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

জবির একাউন্টিং বিভাগের ৫ম ব্যাচের ইফতার মাহফিল

প্রকাশিত: ১১:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জবির একাউন্টিং বিভাগের ৫ম ব্যাচের ইফতার মাহফিল

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ পালিত হয়ে গেলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৫ম ব্যাচের উদ্যোগে বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠান।

রমজানের পবিত্র তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এই মিলনমেলার অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হয়ে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। অনেক শিক্ষার্থীর ছোটছোট সন্তানদের প্রাণবন্ত  ও স্বতঃস্ফূর্ত ছোটাছুটি-হৈহুল্লোড় এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। 

সাবেক শিক্ষার্থী যুগল সোনিয়া এবং মাসুদ বলেন- ‘প্রথমে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু, আসার পর সবার সাথে এতোদিন পর দেখা হয়ে মনে হচ্ছে - না আসলে খুব ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতো।’

মুনিয়া-ও যোগ করেন- ‘পুরোনো স্মৃতি  আর গল্পে যেন আবার সেই ক্যাম্পাস জীবনে ফিরে গেলাম। জীবনের শত ব্যস্ততার মাঝেও এই সম্পর্কগুলোই সত্যিকারের প্রশান্তি এনে দেয়।’

সংক্ষিপ্ত আলোচনা পর্বে আয়োজক শিক্ষার্থীসহ সবাই ভবিষ্যৎ দৃঢ় সামাজিক সম্প্রীতির উপর গুরুত্ব দিয়ে বলেন, এ ধরনের বাৎসরিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজক শিক্ষার্থীদের মধ্যে রিয়াদ, আমিনা, পিউ, রাজু, মাহমুদ জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং চেষ্টা থাকবে আরও সুন্দর করে গুছিয়ে করার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিপ্লব, শাকিল, জিহাদ, মারুফ, মেহেরাজ, তুবা, হিমেল, আজমল, ফয়সাল, সজিব, সিফাত, আসলাম, ইমরান, তরিকা, অমিয়, ক্যামেলিয়া, নওশাদ প্রমুখ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত