• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ১০:২৯, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মধ্যরাতে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল সোমবার রাত একটার দিকে এ সংঘর্ষ হয়। 

আহতদের মধ্যে চারজনের আঘাত গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দোষারোপ করছে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। 

একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের কক্ষে ঢুকে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে রাতভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

বিভি/এজেড

মন্তব্য করুন: