• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাযা

প্রকাশিত: ১৯:৪৮, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাযা

মার্কিন-ইসরাইল হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মুসলিমবিশ্বে বিরাজ করছে শোকের ছায়া। এর মধ্যে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পরিচালনা করেন জবির কেন্দ্রীয় মসজিদের খতিব সালাহ উদ্দিন। 

জানাযায় অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ অন্যান্য মুসল্লিরা। জানাযা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাযার আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না জানান, মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ধারণ করেই আমরা এই গায়েবানা জানাযার আয়োজন করেছি। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। 

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনি দীর্ঘদিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার মার্কিন-ইসরাইরালের যৌথ সন্ত্রাসী হামলায় মৃত্যু বরণ করেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত