মাধ্যমিক ভর্তিতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার
ছবি: ফাইল ফটো
আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। দীর্ঘদিনের লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা বাতিল করে আবারও পরীক্ষাভিত্তিক ভর্তি প্রক্রিয়ায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবার কেন্দ্রীয়ভাবে একযোগে পরীক্ষা নেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নতুন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তিতে ‘ক্যাচমেন্ট এরিয়া’ বা সংশ্লিষ্ট এলাকার ভিত্তিকে গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে স্থানীয় বাস্তবতা বিবেচনায় পরীক্ষার মাধ্যমে মূল্যায়নও করা হবে।
মন্ত্রী জানান, আগের মতো একক কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নয়; বরং প্রতিটি এলাকার পরিস্থিতি অনুযায়ী স্কুলগুলো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ফলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের পরীক্ষা বা পদ্ধতি থাকবে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য ন্যায্যতা নিশ্চিত করতে এবং স্থানীয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে এই নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। তবে পরীক্ষার ধরন, নম্বর বণ্টন বা অন্যান্য কাঠামো এখনো চূড়ান্ত হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভর্তি নীতিমালার পূর্ণাঙ্গ রূপরেখা শিগগিরই প্রকাশ করা হবে। নতুন এ সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনাও।
বিভি/এমআর













মন্তব্য করুন: