• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ পরীক্ষার্থীর মধ্যে ১৭ জনের বৃত্তি অর্জন

প্রকাশিত: ২১:৩৫, ১৩ জুলাই ২০২৬

আপডেট: ২১:৩৬, ১৩ জুলাই ২০২৬

ফন্ট সাইজ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ পরীক্ষার্থীর মধ্যে ১৭ জনের বৃত্তি অর্জন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি বছরের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

বিদ্যালয়টির এমন সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, গ্রামীণ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এটি অত্যন্ত গৌরবের অর্জন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা মল্লিক জানান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অভিভাবকরাও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, মানসম্মত পাঠদান ও নিয়মিত তদারকির কারণেই শিক্ষার্থীরা এত ভালো ফল করতে সক্ষম হয়েছে।

স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই সাফল্য শুধু শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়, বরং পুরো মধুপুর উপজেলার জন্যই গর্বের বিষয়। তারা আশা করছেন, ভবিষ্যতেও বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আরও বড় সাফল্য অর্জন করবে।

বিভি/জোহা

মন্তব্য করুন: