২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপাচার্যদের এক সভায় চূড়ান্ত করা হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৯ মার্চ ২০২৭ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২০ মার্চ অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা।
এ ছাড়া ২৭ মার্চ ২০২৭ ‘এ’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উপাচার্যদের সভায় ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: