• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

চবি প্রশাসনের জরুরি নির্দেশনা, অনুমতি ছাড়া ক্যাম্পাসে ড্রোন ওড়ালেই ব্যবস্থা

প্রকাশিত: ১৬:৩৪, ২৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৩৫, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চবি প্রশাসনের জরুরি নির্দেশনা, অনুমতি ছাড়া ক্যাম্পাসে ড্রোন ওড়ালেই ব্যবস্থা

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ছাত্রীদের হলসংলগ্ন এলাকাতেও অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের হলসংলগ্ন এলাকাতেও ড্রোন ওড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসের ভেতরে ড্রোন ক্যামেরা ওড়ানোর আগে প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে। পাশাপাশি ড্রোন ওড়ানোর ক্ষেত্রে প্রযোজ্য সরকারি বিধিবিধানও অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত