• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

মেডিকেল-ডেন্টালের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত: ০১:১৬, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মেডিকেল-ডেন্টালের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ফাইল ছবি

মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য আগামী দু-এক দিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পাশাপাশি চলতি মাসের ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মহাপরিচালক বলেন, প্রথমে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ওই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় ওই দিনও ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না। সব দিক বিবেচনা করে ১৮ ডিসেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে।

এ বছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে আগামী ১ ডিসেম্বর। ওই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাবেন কি না, জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত