• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

দেখুন প্রতি শনি, রবি ও সোমবার

বাংলাভিশনের নতুন ধারাবাহিক নাটক ‘অচিনপুর’

প্রকাশিত: ১২:০৩, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:০৪, ৩০ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বাংলাভিশনের নতুন ধারাবাহিক নাটক ‘অচিনপুর’

ছবি: অচিনপুর গ্রামের প্রেমানন্দ কলেজের নানান ঘটনা নিয়ে বাংলাভিশনের নতুন ধারাবাহিক নাটক ‘অচিনপুর’

অচিনপুর গ্রামের প্রেমানন্দ কলেজের নানান ঘটনা নিয়ে বাংলাভিশনের নতুন ধারাবাহিক নাটক ‘অচিনপুর’। রবিবার (১ ডিসেম্বর) থেকে বাংলাভিশনে প্রতি সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে।

আহমেদ শাহাবুদ্দীন এর রচনা ও কায়সার আহমেদ এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, আনিকা কবির শখ, আ.খ.ম হাসান, শাহেদ শাহারিয়ার, ইমিলা হক, স্বর্ণলতা, রেজমিন সেতু, সঞ্চিতা দত্ত, মাহমুদুল ইসলাম মিঠু, তারেক স্বপন, ওবিদ রেহান, মিলন ভট্টাচার্য, ম.আ.সালাম, সফিক খান দিলু, সিলভিয়া, স্নিগ্ধা শ্রাবণ, বিনয় ভদ্র, তানভির মাসুদ, আমিরুল ইসলাম, হেদায়েদ নান্নু, গুলশান আরা, ইমরান হাসু, আশরাফ কবীর, রুকাইয়া জান্নাত রুম্মান, দীপন, রনি, আনোয়ার শিকদারসহ আরও অনেকে।

 

কাহিনী সংক্ষেপ:

গ্রামের নাম অচিনপুর। এই গ্রামেরই শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রেমানন্দ কলেজ’। কলেজটিতে লেখাপড়া তেমন হয় না, তবে প্রেম চলে। কলেজের মেয়েদের ইভটিজিং করে বখাটেরা। এই ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অচিনপুর গ্রামেরই চার মেয়ে ‘ফিমেল ফাইটার্স’ নামে একটি দল গঠন করে। তাদের কাজ, ইভটিজিংসহ সব ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা। একদিন প্রেমানন্দ কলেজে নতুন শিক্ষক আসে। নাম রাশেদ। গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় রাশেদকে ধরে বসে ফিমেল ফাইটার্স এর মেয়েরা। খুব জেরা করে, এতে রাশেদ বিব্রত হয়ে পড়ে। সে বলে, ‘আমি প্রেমানন্দ কলেজের নতুন বাংলার শিক্ষক।’ এ কথা শুনে লজ্জা পায় ফিমেল ফাইটার্সের চার মেয়ে। তারা রাশেদের কাছে ক্ষমা চায়। তবে ব্যাপারটা রাশেদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়।

এদিকে রাশেদ ওঠে গ্রামের প্রভাবশালী শালিক খন্দকারের (শালিক খনকার) বাড়িতে। শালিক খনকার একাধারে গ্রাম প্রধান ও ইউনিয়ন চেয়ারম্যান। পাশাপাশি প্রেমানন্দ কলেজের গভর্নিং বডির প্রভাবশালী সদস্যও। তবে ফিমেল ফাইটার্সের মেয়েদের ওপর ক্ষুব্ধ তিনি।

অন্যদিকে শালিক খনকারের ছোটবোন ময়না, গাধা ছাত্রী। এক সময় সে চাঁদনি, নাজমা, কালসি ও লাইলির ক্লাসমেট ছিল। বার বার ফেল করায় তাদের জুনিয়র হয়ে গেছে। শালিক খনকার তার ছোট বোন ময়নাকে খুব ভালোবাসেন। অচিনপুর গ্রামের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে ধারাবাহিক নাটকটির গল্প। আর গল্পের শেষ জানতে হলে দর্শকদের চোখ রাখতে হবে ধারাবাহিকটির শেষ পর্যন্ত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত