• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ, বাড়িতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী

প্রকাশিত: ১৭:০২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ, বাড়িতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী

সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হয়েছেন কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তাই তার বাড়িতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।  

শনিবার সকালে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। 

সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই কারণেই এই সাক্ষাত্‍। সুকান্ত মজুমদারের দাবি, এই সাক্ষাৎকার একেবারেই সৌজন্যমূলক।

এদিন অভিনেতার হাতে রামলালার একটি মূর্তিও তুলে দেন তিনি। বেশ কিছুক্ষণ চলে আড্ডা। সিনেমা জগত থেকে শুরু করে দেশের সার্বিক পরিস্থিতি— উঠে আসে সেই আড্ডায়।

সুকান্ত মজুমদারের কথায়, সব কিছুর পিছনে রাজনীতি না খোঁজাই ভালো"। সুকান্ত মজুমদার আরও বলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের গর্ব, তিনি পদ্মশ্রী পেয়েছেন, তাই তাকে অভিনন্দন জানাতেই আসা।

রাজনীতির আঙিনায় পা রাখা নিয়ে প্রসেনজিৎ নিজে বরাবরই দূরত্ব বজায় রেখেছেন, তার তরফ থেকেও এটি মূলতই সৌজন্য সাক্ষাত্‍কার। শনিবারের এই হালকা মেজাজের আড্ডার পর সুকান্ত সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, শিক্ষা বা ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।  

বিভি/জোহা

মন্তব্য করুন: