• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেতা তিনু করিম মারা গেছেন 

প্রকাশিত: ১৪:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
অভিনেতা তিনু করিম মারা গেছেন 

ছবি: সংগৃহীত

অভিনেতা তিনু করিম মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মারা যান তিনি। তার মৃত্যুর খবরটি জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু। 

জানা গেছে, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে যান অভি নেতা তিনু করিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

অভিনেতা রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মারা যান। তার দুলা ভাইয়ের কাছ থেকে এই তথ্য পাই।

দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তার টিভি নাটকে অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি।

এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে তিনি পরিচিতি পান।

বিভি/এসজি

মন্তব্য করুন: