• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ডিভোর্স হয়নি, এখনও শাকিব খানের স্ত্রী বুবলী

প্রকাশিত: ১৯:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ডিভোর্স হয়নি, এখনও শাকিব খানের স্ত্রী বুবলী

চিত্রনায়িকা বুবলীকে নিয়ে আলোচনা যেন থামছেই না। কয়েকদিন ধরে নতুন করে প্রেগন্যান্সি নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। 

পডকাস্টে সঞ্চালক বুবলীকে প্রশ্ন করেন, কবে নায়িকা বিয়ে করতে যাচ্ছেন। বুবলী জবাবে সাফ জানিয়েছেন তার এবং শাকিব খানের এখনো আনুষ্ঠানিক কোনও ডিভোর্স হয়নি। ফলে তার নতুন করে বিয়ে করার প্রশ্নই ওঠে না। 

নায়িকার ভাষ্যমতে, শাকিব খানের সঙ্গে এখনও তার বিচ্ছেদ হয়নি। ফলে তার মা হওয়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই।

শাকিবের সঙ্গে দাম্পত্য প্রসঙ্গে বুবলী জানান, বিভিন্ন সময় তাদের দ্বন্দ্ব হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। যে কোন সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে এমন পরিস্থিতি আসাটা স্বাভাবিক। আপাতত নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন দুজনে। বর্তমানে ভালো সময় কাটাচ্ছেন ঢালিউডের আলোচিত এই দম্পতি।

বিভি/জোহা

মন্তব্য করুন: